ফরিদপুরে রাজেন্দ্র কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫ | অনলাইন সংস্করণ

  ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে উচ্চমাধ্যমিক ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

‘নতুন দিনের নতুন সূর্য, নতুন স্বপ্ন চোখে, নবীন তুমি এগিয়ে চলো, জ্ঞানের আলোর পথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীনবরণ-২০২৬ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আবদুল হালিম। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুর রহমান ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. শাহিনুর ইসলাম।

নবীনবরণ-২০২৬ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর এ কে এম আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে শিক্ষাজীবনে মনোযোগী হওয়ার পাশাপাশি জ্ঞানার্জন, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

পরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় কলেজের শিক্ষকবৃন্দ ও নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।