শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: জয়নুল আবেদিন ফারুক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫০ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক।
তিনি বলেন, আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনে বিসিএস ক্যাডারসহ দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে দেশ ও জাতির সেবা করবে—ইনশাআল্লাহ।
এ সময় তারেক রহমানকে নিয়ে তিনি বলেন, “তারেক রহমান বিশ্ব ইতিহাসে ইতিহাস সৃষ্টি করছেন, যা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাবে।”
বৃহস্পতিবার নোয়াখালীর সেনবাগ সরকারি কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কলেজের অধ্যক্ষ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন, থানার কর্মকর্তা (ওসি), উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
