রংপুরে ফ্রি চক্ষু ক্যাম্প, পরীক্ষা প্রায় হাজার জনের

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪২ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

গরিব, অনাথ, অসহায় ও দুস্থদের নিয়ে রংপুরে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর নিষ্পেতগঞ্জ জরিমুননেশা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায়, লায়ন্স ক্লাব অব রংপুর জেলা ৩১৫/এ২-এর ভিশনের ব্যবস্থাপনায় এবং মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ ক্যাম্প পরিচালিত হয়।

চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন আহমেদ ফারহান জিহান।

এ সময় উপস্থিত ছিলেন জিএসটি কো-অর্ডিনেটর লায়ন মোহাম্মদ আতিকুল্লাহু, রিজওয়ান চেয়ারপারসন লায়ন মোহাম্মদ শামসুল আলম, জোন চেয়ারপারসন লায়ন মাহফিজুল আনাম সুজন, ক্লাব সেক্রেটারি লায়ন মোহাম্মদ আবু হায়দার শাহনেওয়াজ, আইপিপি লায়ন আশিক মাহমুদ খান, সিনিয়র লায়ন কানিজ মোর্শেদ, লায়ন মুফাক্ষরুল ইসলাম হিরু, লায়ন মোহাম্মদ রুবায়েত হোসেন খানসহ অন্যান্যরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন মরিয়ম চক্ষু হাসপাতালের এজিএম আব্দুর রহিম সুমন।

চক্ষু ক্যাম্পে লায়ন্স ক্লাবের সহযোগিতায় প্রায় এক হাজার অসহায় মানুষের চক্ষু পরীক্ষা করা হয়। অপারেশনের উপযোগী রোগীদের বিনামূল্যে মরিয়ম চক্ষু হাসপাতালে ছানি অপারেশন করা হবে। পরে রোগীদের প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও ওষুধ সরবরাহ করা হয়।