সিরাজগঞ্জে অভিযাত্রী সংসদের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২০ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মহল্লার অভিযাত্রী সংসদের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের বিশেষ সহযোগিতায় রোববার সকালে অভিযাত্রী সংসদ প্রাঙ্গণে এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, খ.ম রকিবুল হাসান রতন, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, দৈনিক যমুনার কথা’র সম্পাদক ও প্রকাশক, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হাজী মো. আব্দুস সাত্তার।
এছাড়া জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মো. এনামুল হক, বিএনপি নেতা সাজাহান আলী সাজা, হিল্টন খন্দকার, স্বেচ্ছাসেবক দলের নেতা হেলাল আহমেদ, ছাত্রদল নেতা সেরাজুল ইসলাম সেরাজ, যুবদল নেতা গোলাম কিবরিয়া বরাত, আল আমিন প্রামাণিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে, হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে পৌর এলাকায় বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
