জীবননগরে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৩ নেতাসহ গ্রেপ্তার ৮

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৪ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ অভিযান চলে।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার ছুটিয়া গ্রামের মৃত ইসমাইল মন্ডলের ছেলে ও আওয়ামী লীগ নেতা ওবায়দুল ইসলাম (৫৪), বালিহুদা গ্রামের ওহাব আলীর ছেলে ও আওয়ামী লীগ নেতা সাজ্জাদ বিশ্বাস (৫৬), জীবননগর শহরের মহানগর উত্তরপাড়া এলাকার আসাদুজ্জামানের ছেলে ও ছাত্রলীগ নেতা সাজেদুজ্জামান দীপ (২৪), মনোহরপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৩), করচাডাঙ্গা গ্রামের হামিদ ব্যাপারীর ছেলে নূর হোসেন (৪২), তার সহোদর আমিন হোসেন (৫৫), রোকন মিয়া (৪৫) ও মজিবার (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলাইমান শেখের নেতৃত্বে পুলিশের পৃথক টিম গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ওবায়দুল ইসলাম ও সাজ্জাদ বিশ্বাস আওয়ামী লীগ নেতা এবং সাজেদুজ্জামান দীপ ছাত্রলীগ নেতা। তাদের বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি সুলাইমান শেখ।