মুন্সীগঞ্জে ধর্ষণ মামলায় উপসহকারী কৃষি কর্মকর্তা গ্রেপ্তার
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৩ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধর্ষণ মামলায় মো. সাঈদ আলী নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুর ২টার দিকে সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাঈদ আলী সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, ঢাকার আশুলিয়া থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার আসামি সাঈদ আলী। মামলার তদন্ত কর্মকর্তা টিমসহ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, দুই মাস আগে সাঈদ আলী তার কার্যালয়ে যোগ দেন। সোমবার নিয়মিত কাজের অংশ হিসেবে তিনি অফিসেই ছিলেন।
পরে পুলিশ কর্মকর্তারা তার বিরুদ্ধে মামলার তথ্য নিয়ে আসেন। একপর্যায়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়।
