ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৭
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ১৪:২৫ | অনলাইন সংস্করণ

ময়মনসিংহ বাইপাস সড়কে রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বাইপাস সড়কের বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
