সিরাজগঞ্জে পুলিশের অভিযানে আ’লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১৮:৫৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এ অভিযান বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে। তারা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দিয়ারধানগড়া মহল্লার সেলিম (৪০), পৌর এলাকার ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জানপুর মহল্লার মাহবুবুল আলম (৪৬), দিয়ার ধানগড়া মহল্লার নাবিল (২১), একই এলাকার ধীতপুর গ্রামের ইমরান (২৭), আতিকুর রহমান (৪৫), খাগা গ্রামের আল আমিন (৩৭), বাগবাটি গ্রামের আব্দুল হালিম সরকার (৩৫) ও শহিদুল ইসলাম (৩২)। সদর থানার ওসি রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু মহোদয়ের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ও শনিবার ভোর রাতে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা থাকায় পলাতক ছিল দীর্ঘদিন ধরে এবং তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
