রংপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১৮:২৬ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

বিভাগীয় নগরী রংপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ অক্টোবর) সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। এতে অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. এনায়েত হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাজাহান সিদ্দিকীসহ স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় দিবসটির মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, শিক্ষক ড. মো. মনিরুজ্জামান। আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা বেগম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. এনায়েত হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাজাহান সিদ্দিকী, মুলাটোল কামিল মাদ্রাসার অধ্যক্ষ আজগর আলী, রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মহব্বত খা স্কুলের প্রধান শিক্ষক ইকবাল হোসেন এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার ভিক্টোরি।বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের মর্যাদা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।