সিরাজগঞ্জে বাবার লাঠির আঘাতে শিশুর মৃত্যু!

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১৮:২৯ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর দুগালী গ্রামে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশু হালিমার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত নিষ্পাপ শিশু ওই গ্রামের আলীম প্রামাণিকের মেয়ে। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি লেগে থাকতো। সোমবার সকালে শিশুকে কোলে নিয়ে তার মা ফজিলা চিকিৎসার জন্য বোনের বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পারিবারীক দ্বন্ধের কারণেই স্ত্রীকে মারধর করে এবং একপর্যায়ে লাঠির আঘাত শিশুর শরীরে লাগে। এতে ওই শিশু ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে তার মা দাবী করেন। পুলিশ পৌর এলাকার তার বোনের বাড়ি দরগাহপাড়া থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে এবং বিকেলে তার লাশ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং ওই শিশুর শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।