ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

খুলনায় আইএফআইসি ব্যাংকের সুবর্ণ জয়ন্তী উদযাপন

খুলনায় আইএফআইসি ব্যাংকের সুবর্ণ জয়ন্তী উদযাপন

খুলনায় আইএফআইসি ব্যাংক পিএলসির (IFIC Bank PLC) ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী (সুবর্ণ জয়ন্তী) উপলক্ষে বর্ণাঢ্য সুধী সমাবেশ ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আইএফআইসি ব্যাংকের খুলনা আঞ্চলিক কার্যালয় ও খুলনা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ব্যাংকের অতীত পথচলা, বর্তমান অর্জন এবং ভবিষ্যতের রোডম্যাপ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংকের খুলনা ও বরিশাল অঞ্চলের প্রধান এবং খুলনা শাখা প্রধান মোহাম্মদ ইফতেখার আহমেদ।

অনুষ্ঠানে খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি আবু তৈয়ব মুন্সি, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মো. তরিকুল ইসলাম, আজম খান সরকারি কমার্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ কার্তিক চন্দ্র মণ্ডল, আইএফআইসি ব্যাংক খুলনা শাখার প্রাক্তন শাখা ব্যবস্থাপক কাজী মো. আজম।

এ ছাড়া উপস্থিত ছিলেন ট্রেডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ জাহিদ হোসেন, আইসিবির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সুমন কান্তি বারই, নন্দন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক সৈয়দ আরশাদ হোসেন, প্রখ্যাত কার্গো ব্যবসায়ী ও স্বত্বাধিকারী মো. মফিজুর রহমান এবং বাংলাদেশ আনসারের অবসরপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট মো. মুজিবুর রহমান।

সুবর্ণ জয়ন্তী উদযাপন,আইএফআইসি ব্যাংক,খুলনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত