
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ‘বাবা ইয়াবা সোলায়মান’ নামে পরিচিত এক মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে এ দণ্ড দেন।
অভিযানে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর আহমদসহ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।