বোয়ালখালীতে ‘বাবা ইয়াবা সোলায়মান’কে ১ বছরের কারাদণ্ড

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ১৯:৪১ | অনলাইন সংস্করণ

  বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ‘বাবা ইয়াবা সোলায়মান’ নামে পরিচিত এক মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে এ দণ্ড দেন।

অভিযানে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর আহমদসহ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।