সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় পদচ্যুত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ২১:৩৮ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিস্ফোরক মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে পদচ্যুত ইউপি চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম ফিরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বেতকান্দি গ্রামের বাসিন্দা।

উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত তৌহিদুল ইসলাম ফিরোজ ওই ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। ওই বছরই অন্তর্বর্তীকালীন সরকার আমলে অন্যান্যদের মতো তাকেও পদচ্যুত করা হয়।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বেতকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।