রংপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও সেমিনার
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১৬:০৬ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

মানববন্ধন, র্যালি ও সেমিনারের মধ্য দিয়ে রংপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ পালিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে ‘জীবনের অভিজ্ঞতা শুনি: সত্যিকারের কথা, সত্যিকারের পরিবর্তন’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রেসক্লাব রংপুর চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি (বিপিএ) রংপুর বিভাগ ও রংপুর মনোবিজ্ঞান সমিতির (আরপিএ) উদ্যোগে প্রথমে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে প্রেসক্লাব চত্বর থেকে একটি র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরপিএ রংপুরের সভাপতি ও বিপিএ রংপুর বিভাগের দপ্তর সম্পাদক মো. আবু হাসেম। সঞ্চালনা করেন আরপিএর সাধারণ সম্পাদক পীযূষ মোহন্ত। এতে প্রধান অতিথি ছিলেন বিপিএ সভাপতি মো. মোকছেদুর রহমান আরিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএর সহসভাপতি মো. মোফাখ্খারুল ইসলাম, কোষাধ্যক্ষ হাছিবুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক এ.বি.এম. আসাদ উদ দৌলা পলাশ, আরপিএর সহসভাপতি মো. রুহুল আমিন, কোষাধ্যক্ষ মো. মামুনুর রশিদ সরকার ও সাংগঠনিক সম্পাদক মো. রেজওয়ানুল হক। এ ছাড়া মোহাম্মদ কামরুজ্জামান, প্রদীপ কুমার ও মো. আশরাফুল ইসলামসহ সংগঠন দুটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের সাইকোলজিস্ট মো. আহাদ শাহ। এ সময় বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি (বিপিএ) রংপুর বিভাগ ও রংপুর মনোবিজ্ঞান সমিতির (আরপিএ) সব সদস্য উপস্থিত ছিলেন।
