সিরাজগঞ্জে নারী রোগীকে যৌন হয়রানি অভিযোগ
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১৮:১৮ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় করিম সরকারের (২৯) বিরুদ্ধে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগ ওঠেছে। এ ঘটনা নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত উপজেলার কাশিয়াহাটা এলাকার ওই নারী শুক্রবার সন্ধ্যায় জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী ওয়ার্ডে ভর্তি হয়। শনিবার ভোরে স্বাস্থ্য কমপ্লেক্সের ওই ওয়ার্ড বয় তার নাম ঠিকানা জ্ঞিাস করে এবং ডেংগু জ্বর হয়েছে কিনা জানতে চেয়ে কপালে গলায় পিঠে ও বুকে হাত দেয়। এ সময় ওই নারী চিৎকার করে তার মাকে ডাকে এবং পরে কমপ্লেক্সের নার্সকে এ বিষয় জানানো হয়। এ ঘটনার পর থেকে ওয়ার্ডবয় করিম পলাতক রয়েছে। উক্ত কমপ্লেক্সের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, এরআগেও ওই ওয়ার্ডবয়ের বিরুদ্ধে এমন আচরণের অভিযোগ উঠেছিল এবং স্থানীয়ভাবে সে বিষয়টি মীমাংসা করা হয়। এ বিষয়ে কামারখন্দ থানার ওসি হাশমত আলী আলোকিত বাংলাদেশকে বলেন, এ ঘটনা শুনেছি। তবে এখনও কেউ অভিযোগ করেনি এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
