যমুনা নদীতে মা ইলিশ ধরায় কারেন্ট জালসহ আটক ২

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১৮:৪৪ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ৪ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। জনসম্মুখে এ কারেন্ট জাল পুড়িয়ে দেয়া হয়েছে এবং স্থানীয় এতিমখানায় ইলিশ বিতরণ করা হয়েছে।  এ অভিযানকালে ২জন জেলেকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত ওই যমুনা নদীতে উপজেলা মৎস্য অফিস ও  নৌ পুলিশের যৌথ অভিযান চালানো হয়। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল দিয়ে মা ইলিশ মাছ ধরা হয় এবং এ ঘটনায় ২ জেলেকে আটক করা হয়। এ অভিযানে জব্দকৃত জালের মূল্য প্রায় ৬৬ হাজার টাকা। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এ বিষয়ে চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বলেন , যমুনায় মা ইলিশ ধরার প্রতিরোধে এ সময় অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।