ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ২০:১৫ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

‘শিশুবিয়ে আর নয়—কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুল রাজ্জাক ভূঁইয়া হিরা, পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল হক এবং ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আবুল কাসেম।

সভায় কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নে মেয়েশিশুর অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।