ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১৬:২৭ | অনলাইন সংস্করণ

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, অগ্নিনির্বাপণ ও ভূমিকম্পবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে মহড়া প্রদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জামিলুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপসহকারী প্রকৌশলী তন্ময় কুমার দত্ত এবং নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুর রহমান প্রমুখ।