ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ২১:২০ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দাশুড়িয়া পূর্বপাড়া এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহম্মদ শোয়াইব।

এ সময় তিনি মাঠপর্যায়ে কর্মরত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমান এবং দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন।