ঠাকুরগাঁওয়ে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১৮:০৮ | অনলাইন সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

‘তুখোড় ১৩’ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ঠাকুরগাঁও আঞ্চলিক কার্যালয়ে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ঠাকুরগাঁও শাখার ব্যবস্থাপক মামুন অর রশিদ। এ সময় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের রিজিওনাল বিজনেস ম্যানেজার আলমগীর হোসেন, জেলা রিজিওনাল ম্যানেজার শহিদুল ইসলাম শান্তসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের রিজিওনাল বিজনেস ম্যানেজার আলমগীর হোসেন বলেন, অল্প সময়ের মধ্যে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের লাইফ ফান্ড এক হাজার কোটি টাকার বেশি হয়েছে। বাংলাদেশের বীমা খাতে অন্য কোনো প্রতিষ্ঠানের এমন অর্জন আছে বলে তার মনে হয় না।