যমুনায় অভিযান, ৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ২০:৫১ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে ৪ হাজার মিটার অবৈধ চায়না কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। এ জাল দিয়ে মাছ শিকারের দায়ে এক জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের নেতৃত্বে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় উপজেলার তেকানি এলাকা থেকে ৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া উদ্ধার করা জাল, যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা, পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, নৌ পুলিশ, আনসার সদস্য এবং উপজেলা মৎস্য বিভাগের ইসমাইল হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
