ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

নোয়াখালীতে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্যোগে মরহুম আলহাজ্ব আবদুল রশিদ সারেং মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে কুতুবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ফাউন্ডেশনের উপদেষ্টা জাকির হোসেনের সার্বিক সহযোগিতায় এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষা সরেজমিন পরিদর্শন করেন জেলা শিক্ষা অফিসার আবুল কাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো: হানিফ, পৃষ্ঠপোষক সানিমা গ্রুপের এমডি সাহাব উদ্দিন, পরীক্ষা কমিটির চেয়ারম্যান নুরুল আমিন সবুজ, কুতুবপুর আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফখরুল ইসলাম সুমন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রসময় ভট্ট্রাচার্য, ফাউন্ডেশনের সভাপতি মাসুদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব নবী ইমন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ইউপি সদস্য এইচ এম জাফর উল্যাহ স্বপন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউছুফ চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদুল আলম লিটন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা ইয়াসিন আরাফাত টিপুসহ অনেকে। সুষ্ঠ ও সুন্দর ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন। আগামীতেও শিক্ষা বিস্তারে এমন কাজ অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

পরীক্ষা অনুষ্ঠিত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত