বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস, সম্ভাব্য স্থান পরিদর্শন

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১৫:১১ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মো. খায়রুল ইসলাম মন্ডল।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তিনি বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কসংলগ্ন কয়েকটি সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।

এ সময় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন এবং সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন প্রয়োজনীয় তথ্য ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশিষ কুমার, উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি সহকারী অধ্যাপক সাইদুর রহমান, সহকারী অধ্যাপক আনোয়ারুল হাবিব রিটনসহ অনেকে।