‘প্রেসক্লাব নকলা’র নতুন কমিটি, সভাপতি রানা সম্পাদক রিজন
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১৮:২২ | অনলাইন সংস্করণ
নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলা উপজেলায় ‘প্রেসক্লাব নকলা’র নতুন কমিটি গঠন করা হয়েছে। মো. শফিউজ্জামান রানাকে সভাপতি ও নাহিদুল ইসলাম রিজনকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র সহসভাপতি শফিউল আলম লাভলু, সহসভাপতি দেলোয়ার হোসেন ও আরিফুর রহমান; যুগ্ম সাধারণ সম্পাদক মো. সজিব মিয়া, রকিব হাসান রবিন ও মোস্তাক আহাম্মেদ; সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ রাকিব, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন; দপ্তর সম্পাদক নয়ন শেখ, কোষাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাইসুল ইসলাম রিফাত, সাহিত্য ও গবেষণা সম্পাদক এ. এম. ফিরোজ, কল্যাণ ও তহবিল সম্পাদক মেহেদী হাসান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আইনুল নাঈম।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তারেকুল হাসান, মাজহারুল ইসলাম লালন, মো. নূর হোসেন, মেহেদী হাসান রাজীব, রেজাউল হাসান সাফিত ও সেলিম রেজা। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন শীমানুর রহমান সুখন, আল আমিন হাসান, জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মোয়াজ্জেম হোসেন তামিম ও রাজু আহাম্মেদ।
নবগঠিত কমিটির কার্যক্রম দেশ ও জাতির কল্যাণে সুষ্ঠুভাবে পরিচালনা এবং নকলায় বস্তুনিষ্ঠ লেখনীর চর্চা অব্যাহত রাখতে দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়ার জন্য জ্যেষ্ঠ সাংবাদিকদের সমন্বয়ে চার সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। সোমবার বিকেলে নবগঠিত কমিটির সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত তালিকা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, ‘প্রেসক্লাব নকলা’ গঠনের পর সংগঠনটির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে তথ্য ছড়িয়ে পড়ে। কয়েক দিনের ব্যবধানে নকলা উপজেলায় সাংবাদিকদের দুটি কমিটি প্রকাশিত হওয়ায় বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে নবগঠিত ‘প্রেসক্লাব নকলা’র সভাপতি শফিউজ্জামান রানা, সিনিয়র সহসভাপতি শফিউল আলম লাভলু ও সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম রিজন জানান, ‘প্রেসক্লাব নকলা’র সঙ্গে ‘নকলা প্রেসক্লাব’-এর কোনো সম্পৃক্ততা নেই। স্বতন্ত্র দুটি সাংগঠনিক নামে ও ভিন্ন বৈশিষ্ট্যের দুটি লোগো নিয়ে সংগঠন দুটির কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হতে এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকতে ‘প্রেসক্লাব নকলা’র পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
সোমবার বিকেলে নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক নয়ন শেখ স্থানীয় গণমাধ্যমকর্মীদের এসব তথ্য নিশ্চিত করেন।
অন্যদিকে, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরসহ সবার কাছে দেশ ও জাতির কল্যাণে গঠনমূলক পরামর্শ এবং সার্বিক সহযোগিতা কামনা করে বিবৃতি দিয়েছেন ‘প্রেসক্লাব নকলা’র নবগঠিত কমিটির নেতারা।
তারা বলেন, ‘আমরা কারও প্রতিপক্ষ নই। দেশ ও জাতির কল্যাণে দলমত-নির্বিশেষে সব সমালোচনার ঊর্ধ্বে থেকে বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে নিজেদের কল্যাণমূলক কাজে নিবেদিত হিসেবে প্রমাণ করতেই আমরা অন্তত ২৭ জন লেখক তথা পেশাদার সাংবাদিক ঐক্যবদ্ধ হয়েছি।’
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে ঐক্যবদ্ধ হওয়ায় নবগঠিত কমিটির সদস্যদের সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন।
