খুলনায় যুবদল নেতা ও তার মায়ের রোগমুক্তি কামনায় দোয়া
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ১৯:৫৩ | অনলাইন সংস্করণ
খুলনা ব্যুরো

খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি (খুলনা বিভাগ) নাজমুল হুদা চৌধুরী সাগর এবং তার মা মিসেস মুকুল চৌধুরীর দ্রুত সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) আসরের নামাজের পর নগরীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল জামে মসজিদে সাবেক যুবদল নেতা মো. আব্দুল্লাহ শেখের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মো. লুৎফর রহমান। এ সময় তিনি নাজমুল হুদা চৌধুরী সাগর ও তার মায়ের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন।
দোয়ার আগে সংক্ষিপ্ত আলোচনায় মো. আব্দুল্লাহ শেখ নাজমুল হুদা চৌধুরী সাগরের রাজনৈতিক কর্মকাণ্ড ও ব্যক্তিজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি তাদের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম (টিটু) ও শফিকুল ইসলাম (খোকন), আতিয়ার রহমান (বাবু), মিজানুর রহমান (বাবু), ইয়াকুব টুকু, মাহবুবুর রহমান, বাদল, মহিবুল্লাহ, রাসেল, শান্ত, রুহুল, সরো, সেতু, সেন্টু, রুবেল, সাইফুল, মুরাদ, রিপন, কাজল, সাত্তার ও সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
