স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে সখীপুরে যুবদল নেতার ফেসবুক পোস্ট

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১৭:৩৫ | অনলাইন সংস্করণ

  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’—এমন মন্তব্য করে ফেসবুকে পোস্ট দিয়েছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরী।

গত শুক্রবার (২৩ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

তবে কী কারণে তার মনে কষ্ট এবং কোন প্রেক্ষাপটে তিনি এ দাবি জানিয়েছেন, তা পোস্টে স্পষ্ট করেননি।

এ বিষয়ে রুবেল চৌধুরী বলেন, “রাজনৈতিক অনেক বিষয় আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল সিদ্ধান্তের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এতে আমাদের প্রধানমন্ত্রীরও ক্ষতি হচ্ছে। তিনি নিজেকে খুব পণ্ডিত মনে করেন। তিনি বিএনপি করলেও ভারতের ‘র’-এর এজেন্ট হিসেবে কাজ করছেন বলে আমি মনে করি। এ কারণে তার পদত্যাগ করা উচিত।”

এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবাল বলেন, “তাকে বারবার সতর্ক করা হলেও তিনি সংশোধন হননি।”