রংপুর রেঞ্জের ৮ জেলায় বিশেষ অভিযানে ১৭৫ গ্রেফতার
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১৭:৫০ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুর রেঞ্জের ৮ জেলায় কুইক রেসপন্স টিম (ছজঞ)-এর বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদককারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি, মামলার পলাতক আসামি, চোর ও চোরচক্রের সদস্য, ছিনতাইকারী, প্রতারক, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে।রোববার বিকেলে রংপুর রেঞ্জ ডিআইজি মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান । রংপুর রেঞ্জ ডিআই জির সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম, ডিআইজি, অভিযানকালে ইয়াবা ট্যাবলেট ১১৩ পিস, ট্যাপেন্টাডল ট্যাবলেট ৪১ পিস, হেরোইন ৭ গ্রাম ও গাঁজা ১ কেজি ৪০০ গ্রাম উদ্ধার করা হয়েছে।
