চট্টগ্রামে বগাসহ ১৩ আসামির জামিন আবেদন নামঞ্জুর

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১৭:১১ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের খুলশী থানায় পুলিশের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগে করা দুই মামলায় ওয়াকিল হোসেন ওরফে বগাসহ ১৩ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

খুলশী থানার জিআরও উপপরিদর্শক (এসআই) নুরুল আলম জানান, পুলিশের ওপর হামলা ও চাঁদাবাজির মামলায় বগাকে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। তিনি অন্য একটি মামলায় আগে থেকেই কারাগারে ছিলেন। এ মামলায় প্রোডাকশন ওয়ারেন্টের (পি/ডব্লিউ) মাধ্যমে তাকে আদালতে হাজির করা হয়।

তিনি আরও জানান, এ দুই মামলার বাকি ১২ আসামি হাইকোর্টের জামিনের আদেশ অনুযায়ী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে আদালত বগাসহ ১৩ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।