নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ২০:৩৭ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

বিএনপি দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে ক্ষমতায় এসে ফ্যাসিস্ট ও বট বাহিনীর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। তিনি বলেন, তারেক রহমানের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ অনেকের ভালো লাগছে না। তারা ষড়যন্ত্র করে যাচ্ছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালী জেলা শহীদ মিনার-সংলগ্ন বিজয় মঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব হারুনুর রশিদ আজাদ। এ ছাড়া বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ দাস, ভিপি জসিম উদ্দিন, ওমর ফারুক টুপি ও আবু হাসান নোমান।

এ সময় উপস্থিত ছিলেন ফিরোজ আলম মতিন, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, শহীদুল ইসলাম কিরন, জেলা যুবদলের সহসভাপতি শহীদ সওদাগর, ফজলে এলাহি সুধন, দপ্তর সম্পাদক হায়দার বাবু, আবদুর রহিম রেজভী, আহমেদ স্বপন, সামছুদৌহা মিঠু, নুরুল আমিন, আজাদ ও পলাশসহ দলীয় নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে শহীদ মিনারের বিজয় মঞ্চ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা মসজিদের সামনে গিয়ে শেষ হয়।