বিশ্ব হাত ধোয়া দিবসে দুর্গাপুরে শিক্ষার্থীদের ব্যবহারিক প্রশিক্ষণ
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১৬:৫৩ | অনলাইন সংস্করণ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

‘হাত ধোয়ার বীর হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। একটু অসতর্কতা ও অপরিষ্কার হাতের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে নানা ধরনের জীবাণু। এর ফলে সর্দি-কাশি, গলাব্যথাসহ বিভিন্ন সংক্রমণ হতে পারে। অথচ সাবান ও পরিষ্কার পানি দিয়ে নিয়মিত হাত ধোয়ার মতো সহজ অভ্যাসই কমিয়ে দিতে পারে নানা সংক্রমণের ঝুঁকি।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। দিবসটির প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার বীর হোন’।
দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে শিক্ষার্থীদের সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি ব্যবহারিকভাবে দেখানো হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দীনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা অতিরিক্ত কর্মকর্তা রায়হানুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আলী আজগর, দুর্গাপুর প্রেস ক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, উপজেলা বিএনপির সহসভাপতি এম এ জিন্নাহ এবং সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী হাসান কলি, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
