খুলনা প্রেসক্লাবে যুবদল নেতা সাগরের রোগমুক্তি কামনায় দোয়া

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১৯:৪৪ | অনলাইন সংস্করণ

  খুলনা ব্যুরো

খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি (খুলনা বিভাগ) ও খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বাদ আসর খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খুলনা মহানগর যুবদলের সাবেক ও বর্তমান নেতাদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মহানগর বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শের আলম সান্টু, মাহাবুব হাসান পিয়ারু, হাফিজুর রহমান মনি, আসাদুজ্জামান আসাদ, বিপ্লবুর রহমান কুদ্দুস, আব্দুর রহমান ডিনো, আব্দুস সালাম, মেহেদী হাসান সোহাগ, আবু সাঈদ শেখ, ডা. আ. হালিম মোড়ল, আলমগীর হোসেন রাজা, আব্দুল্লাহেল কাফি সখা, জাবির আলী ও শফিকুল ইসলাম শাহীনসহ অনেকে।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, হাসান আহম্মেদ মোল্লা, আবু তৈয়্যব মুন্সি, মিজানুর রহমান মিল্টন, শামিমুজ্জামান, রফিকুল ইসলাম মতি, ইয়াসমিন আরাফাত রুমি, মো. রাজু আহমেদ ও ইমাম হোসেন সুমন। এ ছাড়া মহানগর যুবদলের সাবেক ও বর্তমান অসংখ্য নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা নাজমুল হুদা চৌধুরী সাগরের রাজনৈতিক কর্মকাণ্ড ও ব্যক্তিজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে নাজমুল হুদা চৌধুরী সাগর একাধিকবার হামলা, নির্যাতন ও কারাবরণের শিকার হয়েছেন। নানা প্রতিকূলতা ও ত্যাগের মধ্যেও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতি অবিচল থেকে দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে ভূমিকা পালন করে আসছেন।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে আসা নাজমুল হুদা চৌধুরী সাগর ব্যক্তিজীবনে অত্যন্ত সদালাপী, বিনয়ী ও সাধারণ একজন মানুষ। মানুষের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও আন্তরিকতার কারণে তিনি সবার কাছে প্রিয়।

তারা নাজমুল হুদা চৌধুরী সাগরের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং তাকে সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা জানান।

অনুষ্ঠান শেষে নাজমুল হুদা চৌধুরী সাগরের আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকোসহ খুলনা ও দেশের বিভিন্ন স্থানের বিএনপির প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

এ সময় বিশ্ব মিশন ইসলাম দাখিল মাদ্রাসার সুপার এমডি ইমামুল হোসেন বিশেষ মোনাজাত পরিচালনা করেন।