বেগমগঞ্জকে কিশোর গ্যাং ও মাদকমুক্ত করা হবে: সামীমা বরকত লাকী

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ২২:০৫ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

দলমত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নোয়াখালীর বেগমগঞ্জকে কিশোর গ্যাং, মাদক ও ইয়াবামুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সাবেক সদস্য সামীমা বরকত লাকী।

বুধবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলার চৌমুহনীতে তারা মঞ্জিলের সামনে উপজেলা যুবদলের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্যা বুলুর সহধর্মিণী ও জেলা বিএনপির সাবেক সদস্য সামীমা বরকত লাকী।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, সদস্যসচিব মোহাম্মদ মহসিন আলম, নাজমুল গনি মান্না, আহসান উল্যাহ, সাদেক উল্যা, আবুল কালাম আজাদ, জুলফিকার আলী ভুট্টা, মোখলেস রহমান ছুটি, উপজেলা যুবদলের সদস্যসচিব মহিউদ্দিন রাজু, পৌর যুবদলের সভাপতি বাহার উদ্দিন, খোরশেদ ও সুমনসহ অনেকে।

আলোচনা সভা শেষে তারা মঞ্জিল থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চৌরাস্তায় গিয়ে শেষ হয়।