সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১৯:১৩ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাতটিকরী তালতলা এলাকায় অভিযান চালিয়ে ২৫৫ গ্রাম হেরোইনসহ শাহিনুর (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১২-এর সদস্যরা।

গ্রেপ্তার শাহিনুর জয়পুরহাটের কালাই উপজেলার দাউদিয়া আশুরাই গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

এসআরবি-১২-এর সদর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কের উল্লেখিত স্থানে অভিযান চালানো হয়। এ সময় ২৫৫ গ্রাম হেরোইনসহ শাহিনুরকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।