নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে ১২ ভারতীয় গরুসহ আটক ২
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ২০:৪১ | অনলাইন সংস্করণ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ভারতপুর সীমান্ত এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরুসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) ভোররাতে দুর্গাপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী ভারতপুর এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু পাচারের চেষ্টা করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ১২টি ভারতীয় গরুসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. রফিকুল ইসলাম (৩৫) ও মো. হাফিজ মিয়া (২৮)। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
উদ্ধার করা ১২টি গরু পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে পাঠানো হয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধভাবে গরু পাচার রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
