
সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৩০ পিস ইয়াবাসহ একটি মটোর সাইকেল উদ্ধার করা হয়েছে। রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে রায়গঞ্জ থানা এলাকার পাঙ্গাসী বাজারে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ সবুজ হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়। সে একই এলাকার হাটপাঙ্গাসী উত্তরপাড়া গ্রামের আব্দুল মোমিন শেখের ছেলে এবং মাদক কাজে ব্যবহৃত একটি মটোরসাইকেল উদ্ধার করা হয়। এদিকে একই দিন রাতে ঢাকার মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি প্রহল্লাদ সরকারকে (৩২) গ্রেপ্তার করা হয়। সে একই এলাকার দেওভোগ গ্রামের প্রেমচাঁদ সরকারের ছেলে। এ ব্যাপারে মাদক আইনে সবুজের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।