রংপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১৭:২৭ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর মহানগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন চন্দ্র শীল (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কোতোয়ালি থানার ২০ নম্বর ওয়ার্ডের মুলাটোল পাকার মাথা এলাকায় রাজু ডিজাইন ঘরের সামনে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন চন্দ্র শীলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুমন চন্দ্র শীল রংপুর মহানগরীর কোতোয়ালি থানার ১৭ নম্বর ওয়ার্ডের সাতগাড়া (নরসুন্দরপাড়া) এলাকার মৃত গোবিন্দ চন্দ্র শীলের ছেলে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।