ভূরুঙ্গামারী উপজেলা যুবলীগের সভাপতি রাজ্জাক গ্রেপ্তার
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১৮:৩৩ | অনলাইন সংস্করণ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাককে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার সকালে তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন।
গ্রেপ্তার আব্দুর রাজ্জাক ওই গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাককে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ব্যক্তিকে সোমবার কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
