সখীপুরে মাদক বিক্রির সময় যুবক আটক, কারাদণ্ড

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ২১:২৫ | অনলাইন সংস্করণ

  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে মাদক বিক্রির সময় নিলয় (২২) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত নিলয় উপজেলার যাদবপুর ইউনিয়নের লাঙ্গলিয়া গ্রামের ইমান আহমেদের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক বিক্রির সময় নিলয়কে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।