রংপুরে ৪৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ২০:৪৬ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন কোর্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত এ কোর্সে ‘বাংলাদেশ পুলিশ: এক নজরে’ শীর্ষক গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম।

সেশনে ডিআইজি বাংলাদেশ পুলিশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য, সাংগঠনিক কাঠামো, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বহুমুখী ভূমিকা এবং আধুনিক ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।

পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসন ও পুলিশ ক্যাডারের মধ্যে পারস্পরিক সমন্বয়, সহযোগিতা এবং টিমওয়ার্কের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তিনি।

ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণকারী শিক্ষানবিশ সহকারী কমিশনাররা অত্যন্ত মনোযোগের সঙ্গে সেশনটি অনুসরণ করেন এবং বাংলাদেশ পুলিশ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।

সেশন শেষে ডিআইজি নবীন কর্মকর্তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।