সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার নিয়ে গ্রাহকদের সচেতনতা সভা

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ২১:৫৮ | অনলাইন সংস্করণ

  সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি ও ধারণা দিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সাটুরিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

সভায় স্বাগত বক্তব্য দেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাটুরিয়া জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. ওয়ালিউর রহমান।

এ সময় বক্তব্য দেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, সাটুরিয়া কলেজের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মুক্তি, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাসান ফয়জী এবং সাংবাদিক সমিতি সাটুরিয়া শাখার সাধারণ সম্পাদক মো. খোকনসহ অনেকে।

সভায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের কার্যক্রম, ব্যবহারবিধি, সুবিধা এবং এ বিষয়ে গ্রাহকদের বিভিন্ন প্রশ্ন ও বিষয় সম্পর্কে অবহিত করা হয়।

এ সময় মিটার ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যুৎ সেবা সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।