নকলায় স্টার বাই পিএনজিও প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ২১:১২ | অনলাইন সংস্করণ

  নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ‘স্টার বাই পিএনজিও’ প্রকল্পের প্রথম ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এতে ৫০ জন প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবক অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার সকালে নকলা পৌর শহরের ফেরুষা এলাকায় অবস্থিত স্বাবলম্বী উন্নয়ন সমিতির কার্যালয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

প্রোগ্রাম অর্গানাইজার মো. নুর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মাজহারুল ইসলাম চঞ্চল, পিয়ার লিডার সুফিয়া আক্তার সুপ্তি, অভিভাবকদের পক্ষে আব্দুল লতিফ এবং প্রেস ক্লাব নকলার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন প্রমুখ।

বক্তারা স্টার বাই পিএনজিও প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি দক্ষতা উন্নয়ন কার্যক্রম এবং প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ ছাড়া প্রশিক্ষণার্থীদের দক্ষতা বিকাশে অভিভাবকদের ভূমিকা ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন বক্তারা। এ সময় বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী, তাদের অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।