সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান, সম্পাদক দুলু
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ২০:২৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সুলতান তালুকদার (প্রজাপতি প্রতীক) এবং সাধারণ সম্পাদক পদে দুলার সেখ দুলু (দোয়াত-কলম প্রতীক) নির্বাচিত হয়েছেন।
শুক্রবার দিনভর শহরের ভিক্টোরিয়া হাই স্কুলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ওইদিন গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে অন্যান্য বিজয়ীরা হলেন, কার্যকরী সভাপতি পদে সিরাজুল ইসলাম সিরাজ (গাভী), সহসভাপতি পদে শহিদুল ইসলাম শহিদ (ঘড়ি), যুগ্ম সাধারণ সম্পাদক পদে সেলিম রেজা (চেয়ার), সহসাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ (শাপলা), সাংগঠনিক সম্পাদক পদে মাজেদ খান (চাঁদতারা), কোষাধ্যক্ষ পদে মোক্তার হোসেন (হাতি), সড়ক সম্পাদক পদে আসলাম শেখ (উড়োজাহাজ), প্রচার সম্পাদক পদে রহিম উদ্দিন (মশাল), দপ্তর সম্পাদক পদে মাসুদ খন্দকার (মোরগ), ক্রীড়া সম্পাদক পদে আবুল কালাম আজাদ (আম), সমাজকল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ আলী মাসুম (আপেল) এবং সাংস্কৃতিক সম্পাদক পদে কোরবান হোসেন শেখ (চাকা)।
এ ছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন হাফিজুল ইসলাম (খেজুরগাছ), আব্দুল মজিদ (হুক্কা) ও সুমন ওরফে জেটলি (পানির বোতল)।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোনায়েছ খান কাবুল বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ভোট গণনা শেষে শুক্রবার গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়।
উল্লেখ্য, সংগঠনটির মোট ৩ হাজার ৭৫৭ জন শ্রমিকের মধ্যে ৩ হাজার ৪১৪ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
