ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

সিরাজগঞ্জ সদর উপজেলার খাগা গ্রামে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—সদর উপজেলার বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক বাবু (৪৭) এবং একই এলাকার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন (৫৫)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে খাগা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় আওয়ামী লীগের ওই দুই নেতাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

গ্রেফতার,লীগের দুই নেতা,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত