দুর্গাপুরে অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী পালিত
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ২১:৪৯ | অনলাইন সংস্করণ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন জননেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ।
এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, শামসুল আলম খান, রূপক সরকার, নজরুল ইসলাম, তাসলিমা খাতুনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের ঐতিহাসিক তাৎপর্য, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজ পরিবর্তনের সংগ্রামে এ বিপ্লবের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয়।
