সিরাজগঞ্জে বিপুল ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ১৮:০৪ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শিবপুর গ্রামে অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খোকন আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে ওই গ্রামের শুকুর আলীর ছেলে। ওই অধিদপ্তরের এসআই আসাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যার দিকে ওই গ্রামে অভিযান চালানো হয়। এ অভিযানে তার শয়নকক্ষ তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা  উল্লেখিত পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে নগদ ১৬ হাজার ৪’শ টাকা জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।