সিরাজগঞ্জে জোড়া খুনের মামলার আসামিসহ গ্রেফতার ২
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ২০:৪৮ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জোড়া খুনের মামলার আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার গোয়ালপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে খবির (৪৬) এবং একই এলাকার কৃষ্ণদিয়া গ্রামের শুকুর আলীর ছেলে ফরহাদ আলী (২৩)।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেফতার করা হয়।
ওসি জানান, গ্রেফতার খবির ২০২৬ সালের ৪ মার্চ দায়ের করা জোড়া খুনের মামলার এজাহারনামীয় আসামি।
অন্যদিকে, ফরহাদ আলী ২০২৫ সালের ১ অক্টোবরের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
