বেনাপোল সীমান্তে ৪২০ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১৭:১২ | অনলাইন সংস্করণ
বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪২০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির অভিযান কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে চোরাচালানি মালামাল ও মাদকসহ পাচার চক্রের সদস্যদের আটকে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪২০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য পণ্যের চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
