তরুণদের দক্ষতা উন্নয়নে নোয়াখালীতে শেফ ট্রেনিং সেন্টার উদ্বোধন
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ২১:৫৬ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তরুণদের দক্ষ করে আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নোয়াখালীতে ‘কালিনারি ক্যানভাস শেফ ট্রেনিং সেন্টার’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের মহাসড়কের পশ্চিম পাশে হাজী মহিউদ্দিন ভবনের তৃতীয় তলায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রশিক্ষণ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম।
তরুণ উদ্যোক্তা মেহেদী হাসান, রাইসুল হাসান ও আবদুল্লাহ আল নোমানের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লন্ডনপ্রবাসী রাসেল, বিএনপি নেতা কামাল উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, আবদুস সাত্তার রতন, রাফসান উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুনায়েদ ছিদ্দিক।
