নোয়াখালীতে চৌরাস্তা বাজার সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ২২:৩০ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা বাজার আদর্শ সমবায় সমিতি লিমিটেডের সাত বছর পূর্তি উপলক্ষে বার্ষিক আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
আজ রাতে চৌমুহনীর একটি চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি ও চৌরাস্তা বাজার সমিতির প্রধান উপদেষ্টা মোরশেদুল আমিন ফয়সাল, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমিতির উপদেষ্টা তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, বেগমগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক সামছু উদ্দিন ও সুজন চন্দ্র মজুমদার, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সদস্য মহি উদ্দিন, সহসভাপতি আবদুল বাতেন সুজন ও অ্যাডভোকেট রফিক উল্যাহ।
এ ছাড়া উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি আজাদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, কোষাধ্যক্ষ আবদুর রহমান, মোসলেহ উদ্দিন, লিটন মিয়া, জাহিদ হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ফখরুল ইসলাম। সঞ্চালনা করেন সহসভাপতি সাইফুদ্দিন রূপক। এতে সমিতির অর্ধশতাধিক সদস্য অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা সমবায় কর্মকর্তা নুর মোহাম্মদের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন সামছু উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার একটি কার্যকর মাধ্যম। এর মাধ্যমে অল্প অল্প সঞ্চয় একত্র করে সদস্যদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। একটি সমবায় সমিতিকে এগিয়ে নিতে হলে সদস্যদের মধ্যে ঐক্য, সততা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে চৌরাস্তা বাজার আদর্শ সমবায় সমিতি সাত বছর অতিক্রম করেছে। এই পথচলায় সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগকে আরও শক্তিশালী করে সমিতির কার্যক্রম এগিয়ে নিতে হবে। ভবিষ্যতেও সমবায়ের মূলনীতি অনুসরণ করে সদস্যদের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
